সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

তেঁতুলিয়া উপজেলায়

শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

তেঁতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৩১১ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় সমগ্র দেশের এ্যাথলেটিকস প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলা পর্যায়ে শুরু হয়েছে শেখ কামাল ২য় আন্ত:স্কুল মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা।

বুধবার( ১৯ জানুয়ারি) সকালে তেঁতুলিয়া উপজেলার সকল ইউনিয়নে একযোগে ইউনিয়ন পর্যায়ের খেলাটির উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা । বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী ও মহিলা ভাই চেয়ারম্যান মোছা. সুলতানা রাজিয়া এবং তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আলী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বুধবার সকালে উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে এ্যাথেলিটিক্স প্রতিযোগিতা শুরু হয়।১৯ জানুয়ারি (বুধবার) থেকে আগামী ২৩ জানুয়ারি (সোমবার) পর্যন্ত তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য সর্বশেষ ১৯৭৪ সালে এমন বৃহৎ পরিসরে দেশব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ৪৮ বছর পর আবারও তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামকরণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া গত বছরের নভেম্বরে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে তৃণমূল পর্যায়ে এই প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ নেন।

https://ukbdtv.net/wp-content/uploads/2023/01/uklogo-3.png

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102