রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশ

বিশেষ সম্মাননা দিয়েছে তিনজন কোরআনে হাফেজকে

ইসলাম ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের হিফজ ক্লাসের আরও তিনজন ছাত্র কৃতিত্বের সঙ্গে হিফজ সম্পন্ন করেছে। তারা হলেন- জাহিদ হাসান রৌদ্র, শোভন হাসান শুভ ও আরাফাতুর আলম।

এই তিনজন হাফেজে কোরআনকে বিশেষ সম্মাননা দিয়েছে আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশ। শুক্রবার (২০ জানুয়ারি) বাদ জুমা রাজধানীর বকশীবাজারের আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে এ সম্মাননার আয়োজন করে।

ukbdtv.net

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা আহামদীয়া জামাতের আমির জুলফিকার হায়দার ও সেক্রেটারি তালিমুল কোরআন মুহাম্মদ ইনসান আলী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিফজ ক্লাসের শিক্ষক মাওলানা হাফেজ মুহাম্মদ নিজামুদ্দিন, মাওলানা নাসের আহমদ, মাওলানা আব্দুল মুনিম খান চৌধুরী, মাওলানা হাজারী আহমদ আল মুনিম।

ukbdtv.net

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী হাফেজে কোরআনের মর্যাদার বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, কোরআন শরিফ পড়লে সব পড়াশোনা সহজ হয়ে যায়। এটা পরীক্ষিত বিষয়। যে কোরআন চর্চা করে, কোরআন মুখস্থ রাখে, কোরআন মুখস্থের চেষ্টা অব্যাহত রাখে আল্লাহ তার মস্তিষ্ককে অসাধারণ শক্তি দেন।

তিনি বলেন, যারা হাফেজে কোরআন হয়ে থাকেন, তাদের স্মৃতিশক্তি অন্যসব মানুষদের স্মৃতিশক্তির চেয়ে অনেক উন্নতমানের হয়ে থাকে। এজন্য সব ছাড়লেও কোরআন চর্চা কোনোভাবেই ছাড়া যাবে না। আহমদীয়া মুসলিম জামাতের উদ্দেশ্য ও লক্ষ্য সারা পৃথিবীতে পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দেওয়া।

ukbdtv.net

অনুষ্ঠানের শেষে সবার মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এ উপলক্ষে সবার জন্য মিষ্টিমুখের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কয়েক শতাধিক আহমদী উপস্থিত ছিলেন।

এর চারমাস আগে আরও তিনজন হাফেজে কোরআনকে একইভাবে সংবর্ধনা দেওয়া হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102