সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বাংলা একাডেমিতে

মধুসূদন, জয়নুল আবেদিনের জন্মবার্ষিকীতে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ১৬২ এই পর্যন্ত দেখেছেন

কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই আলোচনায় ‘উত্তর-ঔপনিবেশিক চোখে মধুসূদনের কবিমন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, ‘জয়নুলের রেখার শক্তি ও স্থানিক আধুনিকতার সূত্রপাঠ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পী মোস্তফা জামান। একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

আলোচক ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার।

‘উত্তর-ঔপনিবেশিক চোখে মধুসূদনের কবিমন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করে অধ্যাপক ড. রফিকউল্লাহ খান বলেন, মধুসূদনের মহাকাব্য-খণ্ডকাব্য এবং নাটকে আবহমান বাংলার ইতিহাস-পুরাণ-লোকাচার বৈশ্বিক রূপরীতিতে ফুটে উঠেছে। উত্তর-ঔপনিবেশিক চোখে মধুসূদনের কবিমনের দিকে দৃষ্টিপাত করলে আমরা অনুধাবন করব উপনিবেশিত কালপর্বে তিনি কী অমিত শক্তিতে স্বাধীনতার অভীপ্সাকে ধারণ করেছেন।

‘জয়নুলের রেখার শক্তি ও স্থানিক আধুনিকতার সূত্রপাঠ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করে মোস্তফা জামান বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন রেখা ও রঙে গণজীবনের কথা বলেছেন। তার চিত্রকর্মে নিবিড় অবলোকন করলে আমরা দেখতে পাই সেখানে পরিস্ফুট দেশজ আধুনিকতার সূত্রসার। তার রেখার শক্তি মূলত লোকমানুষেরই শক্তি, তার স্থানিক আধুনিকতার সাধনা মূলত বৈশ্বিক আধুনিকতা।

সেলিনা হোসেন বলেন, কবি মাইকেল মধুসূদন দত্ত তার কবিতা ও নাটকে নারীর শক্তিমত্তা এবং মমতাময় রূপকে অনন্য ব্যঞ্জনায় অভিষিক্ত করেছেন। অপরদিকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মে বাংলার সংগ্রামী নারী-পুরুষ চিত্রভাষা লাভ করেছে।

মুহম্মদ নূরুল হুদা বলেন, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলা সাহিত্য এবং বাঙালির সংস্কৃতির উৎসমুখ। মধুসূদন তার কবিতা ও নাটকে যেমন বঙ্গীয় পুরাণের পুনর্জন্ম সংঘটিত করেছেন, জয়নুল আবেদিন তেমনি তার তুলির লড়াইয়ে বাংলা চিত্রকলায় নতুন যুগের সঞ্চার করেছেন।

রাজীব কুমার সরকার বলেন, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাধনা বাঙালিত্বের সাধনা, অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102