সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ওবায়দুল কাদের

বিএনপি আন্দোলনের সাগরের উত্তাল তুলে নদীর ঢেউও তুলতে পারলো না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মীবাহিনী দরকার।

মঙ্গলবার বিকালে কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নেতাদের বিড়ে আসল কর্মী চেনা দায়। মুখে বলি বঙ্গবন্ধুর সৈনিক, কিন্তু নেতা হয়ে মঞ্চে উঠলে আদর্শের কথা মনে থাকে না।

তিনি বলেন, আওয়ামী লীগকে শৃংখলাবদ্ধ করতে হবে। যারা চাঁদাবাজি-মাস্তানি করবে, তাদের সাথে কোনো আপস নয়। বিরুদ্ধে আপসহীন লড়াই চলবে।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনে বিএনপি অসুস্থ হয়ে গেছে। বিএনপির হতাশা থেকে অসুস্থতার শুরু হয়েছে। ৫৪ দল ৫৪ মতে বিভক্ত।

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি বলছে সুনামি এনে সরকার হটাবে। আসল নেতাগুলো হাসপাতালে। পাতিনেতারা বলছে সুনামি নামিয়ে সরকার হটাবে। আন্দোলনের সাগরের উত্তাল তুলে নদীর ঢেউও তুলতে পারলো না।

সাধারণ সম্পাদক বলেন, হতাশায় বিএনপির বাজার ভেঙে যাচ্ছে, বিএনপি জোটের বাজার ভেঙে যাচ্ছে। এ হতাশার জোট দিয়ে শেখ হাসিনা সরকার হটানো দূরাশা।

নির্বাচন প্রসঙ্গে কাদের আরও বলেন, সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। সরকার নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না। নির্বাচন করবে নির্বাচন কমিশনার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোথাও নেই। তত্ত্বাবধায়কের কথা ভুলে যান।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের টাকা আসে কোথা থেকে সেটা আমরা জানি। যারা শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য টাকা দিচ্ছে তাদের খবর আছে।

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ধ্বংস করার শক্তি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই মন্তব্য করে ওবায়দুল কাদের সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

সরকারের উন্নয়ন প্রসঙ্গে কাদের বলেন, অনেক উন্নয়ন প্রকল্পের ভিড়ে শিগগিরই চালু হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল। এসব মেগা প্রোজেক্টের ভিড়ে বিএনপির অন্তর জ্বালা। এ বছরের সেপ্টেম্বরের আগে গাজীপুর থেকে রেপিড বাস চালু করা হবে। এবছরেই উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল বাস্তবায়ন হবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102