রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায়

বন্য প্রাণী সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তেঁতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ২৭০ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইএসডিও মহানন্দা কর্টেজ হলরুমে বন্যপ্রানী শিকার,ক্রয়-বিক্রয় ও পাচার রোধ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস (আইসিটিএপি)প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডাঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটর পরিচালক মোঃ সানাউল্লাহ পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন বিচার বিভাগের ICITAP বন্যপ্রাণী পাচার উপদেষ্টা ক্রেগ ফুলস্টোন, মার্কিন বিচার বিভাগের ICITAP বন্যপ্রাণী পাচার উপদেষ্টা
ফিল গুইলিভার। বনবিভাগের জীববৈচিত্র্য কর্মকর্তা রতীন্দ্র কুমার বিশ্বাস,বন বিভাগের ফরেনসিক বিশেষজ্ঞ কনক রায়, ,ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডঃ সামিয়া সাইফ।

সেমিনারে সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী,স্কুল কলেজের শিক্ষার্থী এবং বনকর্মীরা অংশ নেন।

সেমিনার বক্তারা বলেন, পরিবেশ ও প্রতিবেশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বন্যপ্রাণী। কিন্তু আমাদের পরিবেশ থেকে বিভিন্নভাবে অনেক বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে। যদিও বন্যপ্রাণী না থাকলে মানুষের জীবনও পরিপূর্ণতা পাবে না। তাই মানুষের স্বার্থে বন্যপ্রাণীকে বাঁচিয়ে রাখতে হবে। বন্যপ্রাণী কিভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখে, এদের মাধ্যমে মানুষ  উপকৃত হয় এসব বিষয় সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102