রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

পুনাকের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

চলমান শৈত্যপ্রবাহে কাঁপছে সারাদেশের মানুষ। শীতার্ত অসহায় মানুষের কথা ভেবে সহযোগিতায় শীতবস্ত্র হাতে এগিয়ে এসেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

পুনাক সভানেত্রী এ সময় বলেন, ব্যক্তিগত উদ্যোগে হয়তো বড় কিছু করা সম্ভব নয়। কিন্তু সাংগঠনিকভাবে কিছু করার চেষ্টা করছে পুনাক। পুনাক অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই এদেশের প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা বৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে সবসময় দাঁড়াতে চাই।

এ সময় পুনাকের সভানেত্রী মুনমুন আহসান, সাধারণ সম্পাদক নাসিম আমিন, সমাজ কল্যাণ সম্পাদিকা তৌহিদা নুপুর, ঢাকা জেলা পুনাক সভানেত্রী, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুনাকের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান জানান, এলাকার অসহায় মানুষদের খুঁজে খুঁজে তালিকা তৈরি করা হয়েছে। তাতে বাদ পড়েনি অটিস্টিক শিশুরাও। ২৫০ জন অটিস্টিক শিশুসহ মোট ৮০০ জন দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে কম্বল। পুনাকের সমাজ কল্যাণ শাখা এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ভূমিকা রেখেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102