সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

২৬ জেলার ওপর দিয়ে ব‍ইছে শৈত্যপ্রবাহ

আবার আসছে শীত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৬ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় অনেক জায়গায় তা কমবে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আগামী দুই দিন ঢাকাসহ দেশের সর্বত্র তাপমাত্রা সামান্য বাড়বে। তবে এরপর আবার শীত বাড়তে পারে। ১৪ থেকে ১৫ জানুয়ারির পর তা জেঁকে বসতে পারে।

এদিন সকাল থেকে রাজধানীতে ঝলমলে রোদ দেখা যাচ্ছে। সামনে কয়েক দিন সেটা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসছে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং কাছাকাছি এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে।

দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102