সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়

পরীক্ষায় অংশগ্রহণ না করেও মেধা তালিকায় পঞ্চম!

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন
পরীক্ষায় অংশগ্রহণ না করেও মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে এক শিক্ষার্থী! এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে দেবীদ্বার উপজেলার ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত বিদ্যালয়ের সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ না নিয়েও ওই শিক্ষার্থী মেধা তালিকায় পঞ্চম হওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় প্রশাসনের দৃষ্টিগোচর হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি তদন্তে কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জানা যায়, ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মো. হারুন-অর রশিদ চৌধুরীর ছেলে সপ্তম শ্রেণির অনিয়মিত ছাত্র মো. রাকিব চৌধুরী বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় অনুপস্থিত ছিল। সপ্তম শ্রেণির ‘খ’ বিভাগে তার রোল নম্বর ছিল ১১। বিদ্যালয়ের নথিপত্রে দেখা যায়, পরীক্ষার সিট প্ল্যানে তার নামে কোনো সিট বরাদ্দ ছিল না। সপ্তম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার হলে সরবরাহ করা উপস্থিতির তালিকায় স্বাক্ষরের ঘরেও রাকিবের কোনো স্বাক্ষর পাওয়া যায়নি। অথচ পরীক্ষায় অংশ না নিয়েও বাংলায় ৫২, ইংরেজিতে ৫১, গণিতে ৬৬, ধর্ম ও নৈতিক শিক্ষায় ৬২, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ৩৩, সাধারণ বিজ্ঞানে ৫০, কৃষি শিক্ষায় ৭৬, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় ৩২সহ ৭৫০ নম্বরের মধ্যে প্রাপ্ত মোট ৪২২ নম্বর হলেও ১০ নম্বর বাড়িয়ে ৪৩২ নম্বর দেখিয়ে মেধা তালিকায় পঞ্চম স্থানে উন্নীত করা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণার সময় ওই ছাত্রকে পঞ্চম স্থান অধিকার করার ঘোষণা দিলে উপস্থিত শিক্ষার্থীদের প্রতিবাদ করতে দেখা যায় এবং এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তোলপাড় শুরু হয়। এ সময় মো. রাকিব চৌধুরীকে জিজ্ঞাসাবাদের পর পরীক্ষায় অংশ না নেওয়ার সত্যতা স্বীকার করে সে।

রাকিব অর্ধবার্ষিক (প্রাক-নির্বাচনী) পরীক্ষায় ফলাফলে বাংলায় প্রথম পত্রে ১৯, ইংরেজি প্রথম পত্রে ০৩, গণিতে ১১, ধর্ম ও নৈতিক শিক্ষায় ৩০, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ২০, সাধারণ বিজ্ঞানে ১৫, কৃষি শিক্ষায় ১৫, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিদ্যায় ১৭সহ ৭৫০ নম্বরের মধ্যে ১৩৩ নম্বর পায়।

অভিযোগের সত্যতা স্বীকার করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আমরা এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য লোকজন এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে বসে সমঝোতা করে ফেলেছি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মো. সফিকুল ইসলাম সরকার বলেন, আমরা বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিদ্যালয়ের স্বার্থে সমঝোতা বৈঠক শেষ করেছি। যে শিক্ষিকা এ কাজটি করেছেন এবং যার সন্তান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য- তারা ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে আর এ জাতীয় অন্যায় ও ন্যক্কারজনক ঘটনা করবেন না মর্মে লিখিত দেওয়ার পর সমাধান করি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল ওয়াহেদ মো. সালেহ বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব। দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজি চক্রবর্তী বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক, তদন্ত কমিটি গঠনপূর্বক ব্যবস্থা নেব।

 

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102