সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মালয়েশিয়ায় শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

শুটিংয়ে জন্য মালয়েশিয়া অবস্থান করছেন অভিনেত্রী প্রিয়াংকা জামান। মালয়েশিয়ায় বিভিন্ন মনোরম লোকেশনে চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজের নির্দেশনায় বিজ্ঞাপন চিত্রের কাজ করছেন তিনি।

চিত্রগ্রহণ শেষে চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন এই অভিনেত্রী।

এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয়াংকা জানান, বিজ্ঞাপন চিত্রের নতুন কাজে মালয়েশিয়ায় এসে দেশটির প্রেমে পড়ে গেছি। তাই কাজ শেষ হলেও আরও কিছু দিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বর্তমানে মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন শহর লংকাভিতে অবস্থান করছি জানিয়ে এই অভিনেত্রী বলেন, জায়গাটি এত সুন্দর, না আসলে বুঝতেই পারতাম না। এখানে কয়েকদিন থাকবো। মন ভরে মালয়েশিয়ার সৌন্দর্য উপভোগ করবো।

ছোটবেলা থেকেই শোবিজে কাজ করার ইচ্ছে নিয়ে বড় হওয়া প্রিয়াংকা নাচ শেখেন বাফাতে। আত্মবিশ্বাসী প্রিয়াংকা নিজেকে শুধু নাচের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। নিজের কাজ ও মেধা দিয়ে জায়গা করে নিয়েছেন শোবিজের সকল শাখায়।

মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও সাফল্যের সঙ্গে কাজ কাজ করছেন দীর্ঘ সময় ধরে।

২০১৩ সালে বিটিভির ‘ছায়াছন্দ’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্যদিয়ে মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন প্রিয়াংকা। এরপর মার্কুইজ পানির পাম্প, ফেমাস টিভি, প্রাণ আরএফএল গ্লাস ও মাদুলি জুয়েলার্সের বিজ্ঞাপনে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক সাড়া পান তিনি।

এছাড়াও একাধিকবার মডেল হয়েছেন গ্রামীণফোন, আড়ংসহ বেশ কিছু পণ্যের।

গায়ক আসিফ আকবরের ‘লুকোচুরি’, তৌসিফের ‘ভালোবাসা দাও’ এবং প্রীতমের ‘প্রেম কাব্য’ গানে মডেল হয়েও ব্যাপক প্রশংসিত হন প্রিয়াংকা জামান।

সাখাওয়াত আল মামুনের ‘আজিজ মার্কেট’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টিভি নাটকে অভিষেক প্রিয়াংকার। পরবর্তীতে প্রিয়াংকা ‘হৃদয় ঘঠিত’, ‘প্রেম থেরাপি’সহ আরও বেশ কিছু টিভি নাটকে অভিনয় করে প্রশংসা কুঁড়িয়েছেন তিনি।

তবে ক্যারিয়ারে সবচেয়ে বড় ধাক্কাটা আসে ২০১৯ সালে। মারাত্মক অসুস্থতায় জীবনের সঙ্গে লড়তে হয়েছে তাকে। বেশ কিছুদিন থাকতে হয়েছিল লাইফ সাপোর্টেও। কিছুদিন বিরতির পর সুস্থ হয়েই আত্মবিশ্বাসের সঙ্গে নতুন করে ফেরেন শোবিজে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102