রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

রাশিয়ার

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। এক টুইটে পুতিনের এই যুদ্ধবিরতির প্রস্তাবকে ভণ্ডামি বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

দেশটি জানিয়েছে, ইউক্রেনের কাছ থেকে দখলকৃত ভূখণ্ড থেকে সব রুশ সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত কোনো ধরনের আলোচনায় বসা হবে না, যুদ্ধবিরতিও হবে না।

মিখাইলো পোদোলিয়াক টুইটে লিখেন, ‘দখলকৃত অঞ্চলগুলো রাশিয়াকে ছেড়ে দিতে হবে। দখলকৃত এসব এলাকা থেকে রুশ সৈন্যরা চলে গেলেই একটি অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে। এসব ভণ্ডামি নিজের (পুতিন) কাছে রাখুন।’

রাশিয়ার যুদ্ধবিরতির আহ্বানকে ‘একটি নিষ্ঠুর ফাঁদ এবং প্রচারের একটি উপাদান’ বলে আখ্যায়িত করে তিনি বলেন, ‘ইউক্রেন বিদেশি কোনো অঞ্চলে আক্রমণ করছে না বা বেসামরিক মানুষকে হত্যা করছে না। কিয়েভ শুধু নিজ ভূখণ্ড থেকে দখলদার সেনাবাহিনীদের তাড়াতে অভিযান চালাচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার অর্থডক্স খ্রিষ্টানদের বড়দিন উপলক্ষে দুদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শুক্রবার দুপুর ১২টা থেকে ৩৬ ঘণ্টার এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102