সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

নবীগঞ্জে

সেনাবাহিনীর সৌজন্যে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান

এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ২৯৩ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা  প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজ মাঠে সিলেট ১৭ পদাতিক ব্রিগেডের আয়োজনে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে- হৃদরোগ, মেডিসিন, নাক, কান, গলা, গাইনী, চক্ষুসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ বিভিন্ন রোগের প্রায় ১৫শ রোগীদের চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়।

এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন – সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এর এমপিএইচ কর্নেল এটিএম এ রুস্তম, কার্ডিওলজি বিশেষজ্ঞ কর্নেল ওয়ালি, ৭৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক (এফসিপিএস, এমসিপিএস) লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মাসুম, সিলেট ক্যান্টমেন্টের এমডিসি লেফটেন্যান্ট কর্নেল রেজাউর রহমান, সিলেট ক্যান্টমেন্টের ভারপ্রাপ্ত এডিএমএস মেজর মোহাম্মদ রকিব উদ্দিন মজুমদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ প্রমুখ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102