সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

তেতুলিয়ায়

গরু চোরের উপদ্রবে আতংকে কৃষকরা

খাদেমুল ইসলাম, তেতুলিয়া
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

মঙ্গলবার (৩ জানুয়ারি) তেতুলিয়ার উপজেলায় তিরনই হাট ইউনিয়নে পিঠাখাওয়া গ্রামের আব্দুল খালেক (৪০) নামের এক
কৃষকের ১টি গরু চুরির হওয়ার খবর পাওযা গেছে।

এব্যাপারে কৃষক আব্দুল খালেক (৪০) জানান,তার গোয়ালঘর থেকে মোট ৪ টি গরুর মধ্যে মোটাতাজা ১ টি গরু চুরি করে নিয়ে যেতে চোর সক্ষম হয়েছে।

গরু চুরির বিষয়ে চেয়ারম্যানের কাছে এবং থানায় অভিযোগ করেছেন। তিরনই- পিঠাখাওয়া ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিকুজ্জামান মানিক জানান, গরু চুরির এ ঘটনাটি  সত্যি  ও এ ব্যাপারে মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে সদর তেতুলিয়ার  ইউনিয়নের গোয়াবাড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল করিমের ছেলে ব্যবসায়ী মো; রমজান আলীর ১ টি গরু চুরি হয়েছে। চুরচুটিয়া গছ গ্রামের বাসিন্দা আঃ ওয়াহাব নামে এ কৃষকের ৬ টি গরুর মধ্যে ২ টি গরু চুরি হয়েছে।চুর দুটি গরু চুরি করে নিতে যেতে সক্ষম হয়েছে।শালবাহান ইউনিয়নের টাইয়াগছ গ্রামে আঃ রহমান নামে এক শিক্ষকের ২ টি গরু চুরির খবর পাওয়া গেছে।

এব্যাপারে শালবাহান ইউনিয়নের টাইয়াগছ গ্রামের শিক্ষক
আঃ রহমান জানান, রাতে গোয়াল ঘরে ভিতরে গরু দেখতে না পেয়ে তিনি আত্ম চিৎকার শুরু করেন।তার চিৎকার শুনে এলাকারাসি  ছোটে আসে।

এ ব্যাপারে মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরি বলেন,গরু চুরির কোন অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102