রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

রিটার্ন দাখিল ২৮ লাখ

আয়কর আদায় ৪ হাজার ১০০ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

বিশেষ বিবেচনায় ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের শেষদিন ছিল রবিবার (১ জানুয়ারি)। এদিন পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ২৮ লাখ ৫১ হাজার করদাতা। আর আয়কর এসেছে ৪ হাজার ১০০ কোটি টাকা। এদিকে, রিটার্ন দাখিলের সময় বর্ধিত করার জন্য আবেদন জমা পড়েছে প্রায় আড়াই লাখ।

সোমবার (২ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) ব্যক্তি আছেন।

গত বছরের একই সময়ের তুলনায় এবার এখন পর্যন্ত রিটার্ন দাখিলে প্রবৃদ্ধির হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। আর এ খাত থেকে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৪ দশমিক ৯৬ শতাংশ। গত বছর এই সময়ে রিটার্ন দাখিল করেছিলেন ২২ লাখ ৯৯ হাজার ৬২৫ করদাতা। বিপরীতে আয়কর এসেছিল ৩ হাজার ২৮১ কোটি টাকা।

এবার রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন জমা পড়েছে আড়াই লক্ষাধিক। অর্থাৎ তারা সবাই রিটার্ন দাখিল করবেন বলে আশা করছে এনবিআর।

এনবিআর সূত্র জানিয়েছে, আয়কর রিটার্ন দাখিলের শেষদিন ছিল গত ৩০ নভেম্বর। তবে ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় ৩০ নভেম্বর থেকে এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু ৩০ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর সরকারি ছুটি হওয়ায় ১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সময় পান করদাতারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102