সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রাষ্ট্রপতির সাথে তুরস্কের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে  জানান, বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎকালে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের  উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে।

রাষ্ট্রপ্রধান  দু’দেশের এ সুযোগগুলো কাজে লাগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের উপর জোর দেন।
তিনি রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার জন্য তুরস্কের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি আশা করেন জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে  আগামীতেও মিয়ানমারের উপর  চাপ অব্যাহত রাখবে তুরস্ক।

রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালন করায় তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম  এবং সচিব সংযুক্ত  মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102