সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বাকিগুলো বন্ধের কাজ চলছে

জুয়ার ৩৬২ সাইট-অ্যাপস-পেইজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

স্থায়ী কমিটির সুপারিশের প্রেক্ষিতে বিটিআরসি’র ডিজিটাল নিরাপত্তা সেল অনলাইন জুয়া (ব্যাটিং এবং ক্যাসিনো জুয়াসহ) এবং জুয়া সংক্রান্ত ৩৩১ টি ওয়েবসাইট, ১৭টি ফেসবুক পেইজ এবং ১৪টি অ্যাপস ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। এছাড়া জুয়া সংক্রান্ত অন্যান্য সাইট,  অ্যাপস ও পেইজ বন্ধের কার্যক্রম চলমান রয়েছে রয়েছে।

একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৮তম বৈঠকে বুধবার (২৮ ডিসেম্বর) এই তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং জাকিয়া তাবাসসুম অংশগ্রহণ করেন।

বৈঠকে ২০২২ সালে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বিভিন্ন সভায় করা সুপারিশগুলোর সার্বিক বাস্তবায়ন এবং আদালতের নির্দেশনা মোতাবেক চলতি দায়িত্বাদেশটি বাতিলপূর্বক জেষ্ঠ্যতার ভিত্তিতে ১১৫টি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার শূন্য পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন বৈঠকে উত্থাপন করা হয়।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102