রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

সুপার স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

ঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের ১৪টি বিভাগে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে। রোগী দেখা শুরু করেছেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকরা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের উপস্থিতিতে সুপার স্পেশালাইজড হাসপাতালে কনসালটেশন সার্ভিস সেন্টারের কার্যক্রম শুরু হয়। এর ফলে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণ বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, টেকনিশিয়ান, কর্মচারী ও রোগীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। রোগীরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সেবা পাবেন। রেফার্ড করা রোগীরা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে টিকিট সংগ্রহ করে সেবা নিতে পারবেন।

যে বিভাগগুলোতে এ সেবা কার্যক্রম শুরু হয়েছে, সেগুলো হলো— জেনারেল শিশু, অবস অ্যান্ড গাইনি, অফথালমোলজি, বক্ষব্যাধি, নিউরোলজি, নেফ্রোলজি (কিডনি), ইউরোলজি, কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি (থোরাসিক সার্জারিসহ), সার্জিক্যাল অনকোলজি, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা, হেপাটোলজি (লিভার), গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক সার্জারি বিভাগ।

এ কার্যক্রমের উদ্বোধনের সময় বিএসএমএমইউ উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রকল্প পরিচালক ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সালাহউদ্দিন শাহ, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ, সুপার স্পেশালাইজড হাসপাতাল ফেইজ ২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন, সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রকল্পের উপ-পরিচালক সহযোগী অধ্যাপক ডা. নূরে এলাহী মীম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102