রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান

আকমল হোসেনের মৃত্যুতে ইউকেবিডিটিভির শোক

জেসমিন মনসুর
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

সিলেট জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আকমল হোসেন ২৬ ডিসেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত ১.৪২ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মোঃ আকমল হোসেন শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগদানের জন্য ঢাকায় আসেন এবং সম্মেলনে যোগদান করেন। ঢাকায় অবস্থানকালে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। রাত ১ঃ৪২ মিনিটের সময় স্কয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ ছেলে, ৪ মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমের দেশের বাড়ি জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামশি গ্রামে। মরহুম আকমল হোসেনের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী মাহবুব হোসেন পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

মোঃ আকমল হোসেন সম্প্রতি অনুষ্ঠিতব্য জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচেন ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন এবং গত ১ ডিসেম্বর শপথ গ্রহন করেছিলেন। শপথ গ্রহন করার ২৬ দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন।

বৃটেন থেকে ইউ কে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে ইউ কে বিডি টিভির চেয়ারম্যান ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর ও ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন সহ অন্যান্য নেতৃবৃন্দ আকমল হোসেনের মৃত্যুতে গভীর শোক শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন  সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য দেশে বিদেশে সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102