সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বঙ্গবন্ধু ভলিবল

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল অনূর্ধ্ব ২৩ ভলিবল টুর্নামেন্টে কিরগিজস্তানকে ৩-২ সেটে পরাজিত করেছে বাংলাদেশ। সোমবার (২৬ ডিসেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়াদী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্টের ফাইনাল।

প্রথম সেটে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টে জিতলেও পরের দুই সেট হারে ২৫-১৫ ও ২৫-২২ পয়েন্টে। তবে চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় ২৫-১৯ পয়েন্টে। পঞ্চম সেটে তীব্র প্রতিদ্বন্দ্তিার পর ১৮-১৬ পয়েন্টে হারিয়ে বিজয়ের আন্দে মেতে ওঠে বাংলাদেশ।

টুর্নামেন্টের তৃতীয় সেরা হয়েছে শ্রীলংকা। সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-২ সেটে হারিয়েছে শ্রীলংকা। নেপালের বিপক্ষে প্রথম সেটে ২৫-২২ পয়েন্টে হেরে যায় শ্রীলংকা। দ্বিতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে ও তৃতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে জয়ী হয় লংকানরা। চতুর্থ সেটে ২৫-২০ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ায় নেপাল। তবে পঞ্চম সেট ১৫-১০ পয়েন্টে জিতে নেপালকে হারিয়ে তৃতীয় হয় শ্রীলংকা।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102