সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

জার্মানির কাছে ১৮১ দশমিক ৫ মিলিয়ন ইউরো ঋণ পাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

নবায়নযোগ্য জ্বালানি খাতে জার্মানির কাছে ১৮১ দশমিক ৫ মিলিয়ন ইউরো ঋণ পাবে বাংলাদেশ। ‘শিল্পে শক্তি দক্ষতা’ ও ‘নবায়নযোগ্য শক্তি প্রোগ্রাম-দ্বিতীয়’ শীর্ষক প্রকল্পগুলোর জন্য ১৬২ মিলিয়ন ইউরো এবং ‘নবায়নযোগ্য শক্তি প্রোগ্রাম-তৃতীয়’ বাস্তবায়নের জন্য ১৯ দশমিক ৫ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানির কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংক।

শুক্রবার (২৩ ডিসেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। ইআরডি জানায়, বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে দুটি ঋণ চুক্তি এবং একটি অনুদান চুক্তি সই হয়েছে। চুক্তিটি সই করেন ইআরডি সচিব শরিফা খান এবং কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রথম ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক ক্যারোলিন গাসনার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেএফডব্লিউ ঢাকা অফিসের পরিচালক মাইকেল সামসার এবং ইআরডি ও কেএফডব্লিউ ঢাকা অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইআরডি জানায়, নবায়নযোগ্য শক্তির উৎসের ব্যবহার বাড়ানো ও বিদ্যুৎ খাতে নিঃসরণ কমানো এই কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রকল্পের আওতায় সৌর সেচ পাম্প, গৃহস্থালির বায়োগ্যাস প্ল্যান্ট বাস্তবায়ন করা হবে। সেই সঙ্গে এই কর্মসূচির আওতায় প্রযুক্তিগত মূল্যায়নে সহায়তা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হবে। প্রকল্প ও পর্যবেক্ষণ, প্রশিক্ষণ, প্রকল্প অধিগ্রহণের পাশাপাশি পাইপলাইন প্রকল্পের উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।

নির্বাহী সংস্থা হিসেবে প্রকল্পগুলো বাস্তবায়ন করবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল) ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)।

১৯৭২ সাল থেকে জার্মানি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে। উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতার অংশ হিসেবে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102