সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রোমান্টিক কবিতা

হৃদয় মজুমদার
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৬৪৪ এই পর্যন্ত দেখেছেন

হুমম… পাগল….
বন্ধুর জন্য.. তোমার জন্য…
তোমাকে কাছে পাওয়ার জন্য…
তোমার আদর পাওয়ার জন্য….
তোমাকে আদর করার জন্য…
তোমাকে বুকে জড়িয়ে ধরার জন্য
, একদম পাগল… বদ্ধ পাগল. ….
তোমার ডাগর কালো চোখের বড্ড চাহনির পাগল।।

কি যাদু আছে তোমার রুপে,
তোমার ঠোঁটে,
তোমার চোখে,
আমি যে মিশে গেছি, মিইয়ে গেছি তোমাতে।
তুমি একবার ছুয়েছো তো – আমার হৃদয় ডিবডিবে কম্পমান হয়।
তুমি একবার দেখেছো তো –
আমার রক্তকনিকা সচল হয়।
একবার হেসেছো তো – আমি ডুবে যাই তোমার হাসির জলসাগরে।।

হে আমার জীবন চলার আত্মভোলা সারথী,
এসো আবার খুব তাড়াতাড়ি,
খুব তাড়াতাড়ি।
মানসী, এসো হৃদয়ের তাপানুকুলে।।

হে আমার নিশীভেজা রাতের নিশিতারা,
অলেখা শব্দের নিশিকাব্য,
হে আমার লক্ষীপদ্ম, নির্যাসে টইটম্বুর সুহাসিনী,
হে আমার ভরা যৌবনের যৌবতী,
আঁখিযুগলে পুর্ণময় অপ্সরা,
হে আমার অনন্য প্রেম বিশাখা,
তুমি এসো, আবার এসো আমার হৃদয়েশ্বরী হয়ে ।।

হে আমার অনধিকারচর্চার অধিকার।
ব্যালকুনিতে দাঁড়িয়ে ফুল ছিঁড়ে পাপড়ি ছিঁটানো প্রিয়তমা,
একটি চুমতেই যেন সাহসের দরজা গর গর করে খুলে দিয়েছো।
হে আমার স্বরলিপিতে জীবন চরিতের অহংকার,
হৃদয়ের বিমুগ্ধতা ছড়ানো আলো ভাঙা চাঁদ জোছনা।
এমন সাহস তুমি আমায় দিলে,
এমন করে এই হৃদয়ে হারালে,
আমি আকুল হয়ে শুধু দেখি তোমার ঠোঁটের অবুঝ কাঁপন।।

,হে আমার আ – স্বপ্নের নীল প্রজাপতি, রাঙা শাড়ীতে প্রস্ফুটিত ফুলের ডালি। হাতের তালুতে বিছিয়ে রাখা এক পলক সুখের প্রতিদিন।
তুমি আমার হও.. হও তুমি হৃদয়ের কমনীয়।
হও তুমি স্বর্গরুপে আচ্ছাদিত কোন এক উপমা।
তুমি আমার হও আজন্ম।
আমি তোমার, তোমাকেই ভালোবাসি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102