মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে ওবায়দুল কাদের

চ্যালেঞ্জিং সময়ে আওয়ামী লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চ্যালেঞ্জিং সময়ে আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন এই দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বর্তমান সময়ে বিশ্বজুড়ে সংকট চলছে। এই চ্যালেঞ্জিং সময়ে আমাদের সম্মেলন হবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাঠ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনের আগে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ নির্মাণ করেছি। এখন আমাদের লক্ষ্য ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলা। ২০৪১ সাল পর্যন্ত ‘সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ’ গড়তে কাজ করবে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ।

তিনি আরও বলেন, মুক্তিযু্দ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে আমরা অঙ্গীকারাবদ্ধ। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো। আমাদের মূল লক্ষ্য উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসময় বলেন, আমরা সংকটে আছি। সংকটকে সম্ভাবনায় রূপ দিতে স্মরণকালের সর্ববৃহৎ সুসংগঠিত উপস্থিতির মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ আছি। নির্বাচনকে সামনে রেখে সুসংগঠিত, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তুলতে চাই। আগামী সরকার পরিচালনার জন্য আমরা প্রস্তুত।

মাঠ পরিদর্শনকালে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102