সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য অঞ্চলের কৃষকরা দেশে সবুজ বিপ্লব গড়ে তুলছে

সচিবালয় প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৪৭৫ এই পর্যন্ত দেখেছেন

পার্বত্য অঞ্চলের কৃষকরা ড্রাগন চাষ করে দেশ-বিদেশে বিভিন্ন পদক অর্জন করছে। পার্বত্য জেলার চাষীরা দেশে প্রচুর আনারস, কলা, কাঠাল উৎপাদন করছে। এখানকার কৃষকরা এখন স্বর্ণপদক পাচ্ছে। পার্বত্য অঞ্চলের কৃষকরা দেশে সবুজ বিপ্লব গড়ে তুলছে।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম-এর সভাপতিত্বে ও পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হুজুর আলীর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ-এর চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ-এর চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ও প্রকল্প পরিচালক ইফতেখার আহমেদ, অর্থবিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ।

সভায় তিন পার্বত্য জেলায় মাঝারি মানের ৩টি কোল্ড স্টোরেজ নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম এলাকায় মিশ্র ফল চাষ এবং মসলা চাষ প্রকল্পের আওতায় যেসকল গাছ রোপণ করা হয়েছে তার বর্তমান অবস্থা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ৪৮০০ পাড়াকেন্দ্রের মধ্যে কতগুলো পাড়াকেন্দ্র রাখা প্রয়োজন রয়েছে তার একটি কমিটি গঠন করা, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কার্যক্রম সংক্রান্ত, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলাগুলোর নিকটবর্তী এলাকায় পানি সরবরাহ ও সেনিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, কৃষকদের দারিদ্র্যবিমোচনে তুলা চাষ বৃদ্ধি, কফি ও কাজু বাদাম চাষ, সুগারক্রপ চাষাবাদ জোরদারকরণ, প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপসমূহের বাস্তবায়নে বিশেষ করে গৃহহীনদের মাঝে গৃহ প্রদান ইত্যাদি বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102