সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মহান বিজয় দিবসে বিটিভির বর্ণিল আয়োজন

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। আমাদের স্বাধীনতাসংগ্রামের সবচেয়ে গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। বিজয়ের অনুভূতি সবসময়ই আনন্দের। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালা সেজেছে বিশেষ আয়োজনে।

বিটিভির অনুষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘কবি কণ্ঠে বিজয়ের কবিতা’ প্রচারিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ ও রাষ্ট্রপতি কর্তৃক সালাম গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে সকাল ৯টা ৫০ মিনিটে। দুপুর ১২টা ১৫ মিনিটে প্রচারিত হবে শিশুতোষ অনুষ্ঠান ‘বিজয়ের দেশে ডানা মেলি’।

uk

দুপুর ১টা ৫ মিনিটে রয়েছে আবৃত্তি অনুষ্ঠান ‘বিজয়ের পঙতিমালা’। ১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ‘জেলায় জেলায় বধ্যভূমি’। দুপুর আড়াইটায় থাকছে আবৃত্তি অনুষ্ঠান ‘জয় বাঙালির জয় বাংলার’। ৩টা ১০ মিনিটে থাকছে নৃত্যানুষ্ঠান ‘স্বদেশের স্মারক’। বিকাল ৪টায় সংগীতানুষ্ঠান ‘বিজয় থেকে বিজয়ে’। ৪টা ৫০ মিনিটে ‘রণাঙ্গনের চিঠি’। ৫টা ১০ মিনিটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে সংগীতানুষ্ঠান ‘রণাঙ্গনের সংগীত’।

uk

৬টা ২০ মিনিটে থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘লাল সবুজের পদাবলি’। সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান ‘আজ রুখবে তাদের কারা’। রাত সাড়ে আটটায় থাকছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘স্বাধীনতার মহাকাব্য’। নাটক ‘সত্যি কথা বলছি’ প্রচারিত হবে রাত ৯টায়। রাত ১০টা ২০ মিনিটে থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান। রাত ১১টায় প্রচারিত হবে বিশিষ্ঠজনদের নিয়ে অনুষ্ঠান ‘বিজয়ের কথা’।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102