সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ইইউ পার্লামেন্টে দুর্নীতি ভাইস প্রেসিডেন্টসহ গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৫৬ এই পর্যন্ত দেখেছেন

ইউরোপিয়ন ইউনিয়নের ভেতরে প্রভাব বিস্তারের জন্য কাতার কয়েকজন ইইউ কর্মকর্তাকে ঘুষ দিয়েছে, এমন অভিযোগ ওঠার পর ইইউ পার্লামেন্টের এক ভাইস প্রেসিডেন্টসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টে একটি দুর্নীতিবিরোধী তদন্ত শুরু হয়েছে। এই তদন্তের অংশ হিসেবে বেলজিয়াম পুলিশ গত শুক্রবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় গ্রীক সমাজতান্ত্রিক এমইপি ইভা কাইলিকে গ্রেপ্তার করেছে। তিনি ইউরোপীয় পার্লামেন্টের অন্যতম ভাইস প্রেসিডেন্ট। এসময় বাকী তিনজনের নাম প্রকাশ করা হয়নি।

এ চারজনের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ-পাচারের অভিযোগ আনা হয়েছে। পুলিশী অভিযানের সময় বিপুল পরিমাণ নগদ অর্থও উদ্ধার করা হয়।

অভিযোগের গুরুত্ব ও মাত্রা দেখে ইউরোপিয়ান পার্লামেন্টের অনেক সদস্য হতবাক হয়ে গেছেন বলে জানান বিবিসির সংবাদদাতা।

অনেকে বলছেন, এটি হয়তো ইউরোপিয়ান পার্লামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতির কেলেংকারির অন্যতম হতে যাচ্ছে।

গ্রীক রাজনীতিক ইভা কাইলির বিরুদ্ধে অভিযোগ যে তাকে তার বাড়িতে বস্তাভর্তি অর্থসহ ধরা হয়েছে। তদন্তকারীদের ধারণা, ইউরোপীয় পার্লামেন্টে এক বিতর্কে কাতারকে সমর্থন করার জন্য তিনি ওই অর্থ পেয়েছেন।

তবে কাতারের সরকার ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের ঘুষ দেয়ার কথা অস্বীকার করেছে।

পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাইলির দায়িত্বের মধ্যে মধ্যপ্রাচ্য অন্তর্ভুক্ত ছিল এবং তিনি অতীতে কাতারের পক্ষে অবস্থান নিয়েছিলেন।

এর আগে শুক্রবার বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর রাজধানী ব্রাসেলসে ১৬টি স্থানে পুলিশ অভিযান চালিয়ে ছয় লাখ ইউরো বাজেয়াপ্ত করে, তা ছাড়া কম্পিউটার এবং মোবাইল ফোনও জব্দ করা হয়।

ইভা কাইলি আট বছর ধরে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ছিলেন এবং এ ঘটনার পর তাকে পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টের পদ থেকে সাসপেন্ড করা হয়েছে।

এ ছাড়া পার্লামেন্টের সোশালিস্ট-ডেমোক্র্যাট গ্রুপ এবং গ্রিসের মধ্য-বাম পাসোক পার্টি থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। এবং কাইলির সকল সম্পদ ফ্রিজ করেছেন বলেও জানা গেছে। সূত্র: বিবিসি

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102