সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

নিরাপদ অভিবাসন নিয়ে বাংলাদেশ-ইতালি-আইওএম চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

নিরাপদ অভিবাসনের প্রসার এবং অভিবাসনের প্রতিকূলতা মোকাবিলায় বিশেষ মনোযোগ দেওয়ার অঙ্গীকার করেছে ইতালি সরকার। এজন্য অভিবাসন ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে একটি সহযোগিতা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশটি।

এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অভিবাসনকারীদের তাদের সামাজিকতায় পুনরায় একত্রিত হওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। যা বাংলাদেশে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) কর্তৃক বাস্তবায়িত হবে।

ইতালি সরকারের এই সহযোগিতাকে স্বীকৃতি দিতে সোমবার (১২ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইতালি দূতাবাস এবং আইওএম’র উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ কয়েক দশক ধরে নিরাপদ এবং নিয়মিত অভিবাসনের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সাথে সামঞ্জস্য রেখে অভিবাসী ও প্রত্যাবর্তনকারীদের পুনর্মিলন এবং কল্যাণ পরিষেবাসহ নিরাপদ, সুশৃঙ্খল, নিয়মিত এবং দায়িত্বশীল অভিবাসনের সুবিধার্থে সহায়তা করতে আগ্রহী সব অংশীদারকে মন্ত্রণালয় স্বাগত জানায়। মন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে জোর দেন এবং সকল স্টেকহোল্ডারদের এ ব্যাপারে সমবেত উদ্যোগ ও কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।

ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনিজাতা বলেন, ইতালি সরকার বাংলাদেশে অভিবাসন ব্যবস্থাপনা এবং পুনঃএকত্রীকরণ কার্যক্রমকে সহায়তা করতে পেরে সন্তুষ্ট। এই ৩ মিলিয়ন ডলার ব্যয়ের প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, ইইউ-সমর্থিত স্বেচ্ছায় মানবিক প্রত্যাবর্তন (ভিএইচআর) কর্মসূচির অধীনে বাংলাদেশে ফিরে আসাদের পুনর্মিলন সহায়তা এবং জলবায়ু পরিবর্তন প্রভাবিত সম্প্রদায়গুলোকে তাদের আর্থ-সামাজিক চাহিদা মোকাবিলায় সহায়তা করবে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এই হস্তক্ষেপটি অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সাথে দীর্ঘমেয়াদী সহযোগিতার একটি সূচনা মাত্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী, ইতালি সরকারের সহায়তাকে প্রশংসা করে বলেন, এই প্রকল্পের মাধ্যমে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসী, প্রত্যাবর্তনকারী এবং জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় সহায়তা লাভ করবে।

অনুষ্ঠানে আইওএম-এর বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর এসয়েভ, উন্নত অভিবাসন ব্যবস্থাপনা এবং সমগ্র অভিবাসন ব্যবস্থাজুড়ে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণের উপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। এসয়েভ মানসম্পন্ন অভিবাসন নিশ্চিতকরণের লক্ষে বিভিন্ন দেশকে তাদের নিজস্ব বাস্তবতা এবং ক্ষমতার ওপর ভিত্তি করে অভিবাসন-সম্পর্কিত কার্যক্রমের পরিকল্পনা করার ক্ষেত্রে নমনীয় মনোভাব রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102