সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আগস্টে জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সান্তিয়াগো

বাংলাদেশে দূতাবাস চালুর ঘোষণা আর্জেন্টিনার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৬২ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে আবারও দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির ভক্তদের উন্মাদনা দেখে দূতাবাস চালুর আগ্রহ বেড়েছে।

দক্ষিণ আটলান্টিক সংবাদ সংস্থা মারকো প্রেসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রোববারের ওই প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো বাংলাদেশে দূতাবাস চালুর ঘোষণা দিয়েছেন। আগামী বছরই এ বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

ক্যাফিয়েরো বলেছেন, ২০২৩ সালে ভারতে পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনে (জি-২০) অংশ নেয়ার পর তিনি বিষয়টি চূড়ান্ত করতে বাংলাদেশে সফর করবেন।

বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস ১৯৭৮ সাল থেকে বন্ধ রয়েছে।

চলতি বছরের আগস্টে জাতিসংঘে একটি সম্মেলনে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন সান্তিয়াগো। সেই সময়ের ছবিসহ টুইটও করেছেন তিনি।

একই দিনে আরেক টুইটে আর্জেন্টিনা থেকে বাংলাদেশে রপ্তানি করা পণ্য নিয়ে লেখেন সান্তিয়াগো। তিনি উল্লেখ করেন, ২০২১ সালে সয়াবিন তেল, ময়দা, ভুট্টা ও গমসহ মোট ৮৭৬ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে, যা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি।

আরেক টুইটে তিনি লিখেছেন, আর্জেন্টিনা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। বিশেষ করে বাণিজ্যিক দিকটিতে প্রচুর সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন তারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102