সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

জন্ম নিবন্ধনে স্থানীয় সরকার ও স্বাস্থ্য অধিদফতরের সমাঝোতা সই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে সর্বজনীন জন্ম নিবন্ধন এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ও স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এর প্রশংসা করেছে ইউনিসেফ।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট এবিষয়ে বলেছেন, জন্মের সময় নিবন্ধন প্রতিটি শিশুর মৌলিক অধিকার। আমি বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার জন্য। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের লাখ লাখ শিশু উপকৃত হবে।

জন্মসনদ জাতীয়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষাসহ অন্যান্য সব ধরনের অধিকার দাবি করার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। বাংলাদেশে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক এবং এটি বিনামূল্যে করা হয়।

স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) মো. রাশেদুল হাসান বলেন, জন্ম মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আজকের স্বাক্ষরিত সমঝোতা স্মারক জন্মনিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ, নির্ভুল ও দ্রুততম করবে। একই সঙ্গে তা শিশুর অধিকার রক্ষাসহ পরিচয় নির্বিশেষে সবার জন্মনিবন্ধন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102