সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনের ভূখণ্ড দখল নিতে পুতিন প্রতিজ্ঞাবদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিভিন্ন অংশ দখল নিতে দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়া তিনি ইউক্রেনে তার নৃশংসতা থেকে সংযত নন। আজ রোববার গার্ডিয়ানের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার বার্লিনের কাছে পটসডামে ভোটারদের সঙ্গে এক বৈঠকে শলৎজ বলেছেন, আমি যখনই পুতিনের সঙ্গে কথা বলি তিনি কিছু দখল নেওয়ার ব্যাপারে খুব স্পষ্ট করে বলেন। সংঘাতের মাধ্যেম তিনি ইউক্রেন ভূখণ্ডের কিছু অংশ নিয়ন্ত্রণে নিতে চান।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে যেকোনো পশ্চিমা নেতাদের চেয়ে পুতিনের সঙ্গে সরাসরি বেশিবার কথা বলেছেন ওলাফ শলৎজ। গত ২ ডিসেম্বর সর্বশেষ এই দুই নেতা এক ঘণ্টা টেলিফোনে কথা বলেছেন।

শলৎজ আরও বলেছেন, ‘আমাদের বিরোধী মতামত আছে। কিন্তু আমি তার সঙ্গে কথা বলতে যাচ্ছি কারণ আমি সেই মুহূর্তটি ধরতে চাই যখন এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। আমরা একে অপরের সঙ্গে কথা না বললে এটি ঘটতে পারে না।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102