রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের

অধ্যাপক মিজানুরকে সাদা দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অশিক্ষকসুলভ আচরণের অভিযোগে তাকে বহিষ্কার করা হয় বলে সংগঠনটি জানিয়েছে।

জানা যায়, বুধবার বিকালে ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক লাউঞ্জে সাদা দলের জরুরি সাধারণসভা অনুষ্ঠিত হয়।এতে ফিনান্স বিভাগের চেয়ারম্যান এবং সাদা দলের সিনিয়র সদস্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরীর আনীত দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অশিক্ষকসুলভ আচরণের অভিযোগ উপস্থাপন করা হয়।

সভায় উপস্থিত ১৭ জন শিক্ষকের সর্ব সম্মিতিতে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত থাকা এ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন বলেন, অধ্যাপক মিজানুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাদা দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সভায় উপস্থিত শিক্ষকদের সর্বসম্মতিতে এই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিপূর্বে তিনি দল থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রাপ্ত ছিলেন। সাদা দলের নিয়ম অনুযায়ী ইউনিট থেকে পাঠানো সিদ্ধান্তই কেন্দ্র থেকে অনুমোদিত হয়।

এ বিষয়ে জানার জন্য ব্যবসায় শিক্ষা অনুষরদন সাদা দলের আহ্বায়ক ড. শহীদুল ইসলামকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

উল্লেখ, এর আগে অধ্যাপক মিজানুরের বিরুদ্ধে ঢাবি মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলামকে হত্যার হুমকি, সাদা দলের সদস্য ড. জাহাঙ্গীর আলম চৌধুরীকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ ওঠে।

ড. এবিএম শহীদুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তাকে সাদা দল থেকে সাময়িক অব্যহতিও দেওয়া হয়ে ছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102