সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মিরাজের সেঞ্চুরি

জিততে হলে ভারতের দরকার ২৭২ রান

খেলাধুলা ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ করেছে ২৭১ রান। এদিন হাসান মাহমুদের পরিবর্তে মূল একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। বুধবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হয় ম্যাচটি। লিটনের সঙ্গে আজ ওপেন করেন এনামুল হক বিজয়। এতে প্রথম ওভার থেকে এসেছে কেবল এক রান। এরপর দারুণ দুই বাউন্ডারি হাঁকিয়েছিলেন এনামুল হক বিজয়। মোহাম্মদ সিরাজের করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন বিজয়। কিন্তু রোহিত শর্মা সেই ক্যাচ ফেলে দেন। হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। কিন্তু পরের বলেই বিজয় হয়ে যান এলবিডব্লিউ। ৯ বলে ২ বাউন্ডারিতে ১১ রান করা বিজয় জীবন পেয়েও সেটা হেলায় নষ্ট করলেন।

এরপর লিটন দাসকে নিয়ে ইনিংস বড় করতে থাকেন নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাট হাতে এদিন ভক্তদের হতাশ করেছেন অধিনায়ক লিটন দাস। দলীয় ৩৯ রানের মাথায় ব্যক্তিগত ৭ রান করে ফিরে যান এই তারকা ওপেনার। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন টাইগার অধিনায়ক। এর কিছুক্ষণ পরে আউট হয়ে যান নাজমুল হোসোন শান্ত। উমরানের প্রথম বলেই ১৫১ কিলোমিটার/ঘণ্টা গতির এক বলে ভেঙে দিয়েছেন শান্তর স্টাম্প। ৩৫ বলে ৩ বাউন্ডারিতে ২১ রান করে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার। পরে খুবই অল্প সময়ের ব্যবধানে ফিরে যান সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন।

ইনিংসের ১২তম ওভারে উমরান মালিক বল হাতে নিয়েই গতিতে ঝড় তুলেছেন। সাকিব আল হাসানকে বেশ বেগ পেতে হয়েছে তাকে সামলাতে। এক ওভারেই কয়েকবার পরাস্ত হন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে ওই ওভারটি মেইডেন দিলেও আউট দেননি সাকিব। এক ওভার পর নাজমুল হোসেন শান্তকে পেয়ে আর উইকেট তুলে নিতে দেরি করেননি উমরান। প্রথম বলেই তিনি ১৫১ কিলোমিটার/ঘণ্টা গতির এক বলে ভেঙে দেন শান্তর স্টাম্প। ৩৫ বলে ৩ বাউন্ডারিতে ২১ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর সাকিব বেশিক্ষণ টিকতে পারেননি। ওয়াশিংটন সুন্দরকে স্লগ সুইপ করতে গিয়ে আকাশে ক্যাচ তুলে দেন তিনি। ২০ বলে ৮ রানেই থামে অভিজ্ঞ এই ব্যাটারের ইনিংসটি। এরপর এক ওভারে জোড়া উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। মুশফিক খেলছিলেন বেশ দেখেশুনে। সুন্দরের ঘূর্ণিতে তার প্রতিরোধও ভেঙে যায় ১৯তম ওভারে। মুশফিক ডিফেন্ডই করেছিলেন। বল তার গ্লাভসে লেগে শর্ট লেগ ফিল্ডার ধাওয়ানের হাতে চলে যায়। ২৪ বলে ২ বাউন্ডারিতে মুশফিকের ব্যাট থেকে আসে ১২ রান। সুন্দরের তার ঠিক পরের বলেই আফিফ হোসেন লাইন মিস করে হন বোল্ড (০)।

এরপরে ধ্বংসযঞ্জে দাঁড়িয়ে থেকে বুক চিতিয়ে লড়াই করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। এই দুজনের ‍দৃঢ়তায় ২০০ রানের স্কোর ছাড়িয়ে যায়। দুজনেই হাফ সেঞ্চুরি তুলে নেন। মাহমুদউল্লাহ-মিরাজের ১৪৮ রানের জুটি সপ্তম উইকেটে এখন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ, ভারতের বিপক্ষেও যে কোনো উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। তবে উমরানের বলে আউটসাইড-এজড হয়েছিলেন মাহমুদউল্লাহ, ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক। মিরাজের সঙ্গে মাহমুদউল্লাহর জুটি থামল ১৪৮ রানেই, মাহমুদউল্লাহ ফিরলেন ৯৬ বলে ৭৭ রান করেন। মাহমুদউল্লাহর হাফসেঞ্চুরি ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম।

তবে মিরাজকে আটকাতে পারেননি ভারতীয় বোলাররা। শেষ ওভারে তার সেঞ্চুরির জন্য দরকার ছিল ১৫ রান। শার্দুল ঠাকুরের করা ওভারের দ্বিতীয় আর চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির দ্বারপ্রান্তে চলে আসেন মিরাজ। পঞ্চম বলে ২ আর ইনিংসের একদম শেষ বলে সিঙ্গেলস নিয়ে সেঞ্চুরির উচ্ছ্বাসে ভাসেন এই অলরাউন্ডার। ৮৩ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন মিরাজ। তিনি ইনিংসে ৮টি চারের সঙ্গে মেরেছেন ৪টি ছক্কা। মেহেদী হাসান মিরাজ চাপের মুখে মিরাজ খেললেন দুর্দান্ত এক ইনিংস, শেষ বলে মিরাজ পেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ করেছে ২৭১ রান।

অন্যদিকে, ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ওয়াশিংটন সুন্দর। ৩৭ রানে তিনি নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার করেন উমরান মালিক আর মোহাম্মদ সিরাজ।

সংক্ষিপ্ত স্কোর- বাংলাদেশ: ৫০ ওভারে ২৭১/৭ (এনামুল ১১, লিটন ৭, শান্ত ২১, সাকিব ৮, মুশফিক ১২, মাহমুদউল্লাহ ৭৭, আফিফ ০, মিরাজ ১০০*, নাসুম ১৮*; সিরাজ ২/৭২, উমরান ২/৫৮, ওয়াশিংটন ৩/৩৭)।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দ্বীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।

নিউজ/এম.এস

 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102