সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

র‌্যাবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন

জঙ্গি পালানোর দায় এড়াতে পারে না আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

ঢাকার আদালত থেকে দুই জঙ্গি পালানোর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, জঙ্গিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিমসহ র‌্যাব কাজ করছে। আশা করি আমরা তাদের গ্রেফতার করতে পারবো।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমান্ডার খন্দকার আল মঈন।

 

তিনি বলেন, আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালানোর ঘটনায় অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা দায় এড়াতে পারি না। জঙ্গিদের বিষয়ে আগের তথ্য থাকলে পদক্ষেপ নেওয়া সহজ হতো। অথবা পালিয়ে যাওয়ার বিষয়টা রোধ করা যেত। তবে তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। তাদের আগের অপরাধ কার্যক্রম, বিভিন্ন স্থানে বিচরণের সিসিটিভি ফুটেজ সবকিছু মূল্যায়ন করে আমরা এগোচ্ছি।

পলাতক দুই জঙ্গি দেশে আছে না দেশের বাইরে পালিয়ে গেছেন- এমন প্রশ্নের জবাবে কমান্ডার মঈন বলেন, এখনো নিশ্চিত নই, তবে যে সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি সেগুলো নিয়ে কাজ করছি। পাশাপাশি পুলিশের অন্যান্য ইউনিটও কাজ করছে।

২০ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে। তারা হলেন আনসার আল ইসলামের দুই সদস্য মইনুল হাসান শামীম ও মো. আবু ছিদ্দিক সোহেল। পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে, কিল-ঘুষি মেরে ছিনিয়ে নেওয়া হয় তাদের।

ওইদিন বেলা ১২টার দিকে মামলার শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে এই ঘটনা ঘটে। এরপর জঙ্গিদের নিয়ে সহযোগীরা একটি লাল রঙের মোটরসাইকেলে রায়সাহেব বাজার মোড়ের দিকে পালিয়ে যান।

স্থানীয়রা জানান, আসামিদের ছিনিয়ে নিতে আসা একজনের কাছে স্প্রে ছিল। স্প্রে ছিটানোর সময় চিৎকার শোনা যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102