সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মাওলানা ফখরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ

ইউ কে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

শাহজালাল জামে মসজিদ কিথলী (ইউকে) এর ইমাম ও খতীব, আনজুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা, জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদরাসার সাবেক উপাধ্যক্ষ, মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ফখরুল ইসলাম ছাহেব আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। উমরাহর জন্য সফররত অবস্থায় গত শুক্রবার রাতে তিনি পবিত্র মক্কা মুকাররামায় ইন্তেকাল করেছেন।

মাওলানা ফখরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও  বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

শোকবার্তায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর অত্যন্ত প্রিয়ভাজন হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব সারা জীবন দ্বীনের খিদমতের পাশাপাশি এতিম-অনাথ-দুঃস্থ মানুষের সাহায্যার্থে গড়ে তুলেছেন শিক্ষা ট্রাস্ট, এতিমখানা এবং হাসপাতাল। আল্লাহ পাক তাঁর জীবনের সকল খিদমাতকে কবূল করুন এবং তাঁকে মাগফিরাত এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

দুধরচকী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করার জন্য দোয়া করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102