সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ঠাকুরগাঁওয়ে পাথর কালীর মেলায়

দুই বাংলার মানুষের মিলন মেলায় পরিণত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ৫৫ কি.মি.দূরে হরিপুর উপজেলার গোবিন্দপুর নামক স্থানে প্রতি বছর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের শুক্রবারের দিনে এপার বাংলা ও ওপার বাংলার পাথর কালী নামক মিলন মেলাটি অনুষ্ঠিত হয়। এতে লাখো মানুষের সমাগম এর মধ্য দিয়ে মেলার পরিসমাপ্তি ঘটে। স্বাধীনতার পূর্ববর্তী সময়কাল থেকে পাথরকালী নামক মিলন মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে।

বাংলাদেশ ও ভারত দু দেশের মানুষের মিলন মেলা নামে এ মেলাটি পরিচিত। বিভিন্ন জেলা থেকে মানুষ প্রতিবছর এ মেলা উপভোগ করতে আসে। বিশেষ করে যাদের আত্মীয়-স্বজন ভারতে রয়েছে তারা বছরের এই দিনটি বেছে নেয় স্বজনদের এক নজর দেখে নেওয়ার।

গত দুই বছর করোনার প্রকোপ থাকায় এই মেলা উদযাপন করা সম্ভব হয়নি। তবে এ বছর নানা জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দুই বাংলার মানুষদের মাঝে কাঁটাতারের দেয়ালের এপার ওপারের ভাবের আদান-প্রদান হয়েছে। এই মেলার বিশেষত্ব হচ্ছে কাঁটাতারের ফাঁকার মাঝে দু’দেশের মানুষের মনের ভাব আদান প্রদান করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102