রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

পঞ্চগড় পৌর নির্বাচন

৪৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

আগামী ২৯ ডিসেম্বর ২য় বারের মত বোদা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ছিল পৌর নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত মোট ৪৫জন প্রার্থী রিটার্নিং কর্মকতা ও জেলা নির্বাচন অফিসারের হাতে মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে মেয়র পদে চারজন, সাধারন কাউন্সিলর ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ জন।

মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ব্যবসায়ী নেতা আজহার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত বোদা উপজেলা শাখার সহ-সভাপতি মওদুদ খান, স্বতন্ত্র হিসেবে বোদা উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক বর্তমান যুগ্ম আহ্বায়ক  আখতার হোসেন হাসান, পৌর বিএনপি’র সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময় মনোনয়ন দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় আগামি ৩ ডিসেম্বর শনিবার মনোনয়ন পত্র বাছাই, ১০ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন, আগামি ১১ ডিসেম্বর প্রাথ্রীদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামি ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। পৌর এলাকায় মোট ভোটার ১৪৭১২জন এদের মধ্যে পুরুষ ৭০৫১ জন এবং ৭৪৬১ জন নারী। ৯ টি কেন্দ্রে ৪৮টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

বৃহস্পতিবার সকাল নয়টার পর বেলা বাড়ার সাথে সাথে প্রার্থীরা বাদ্য বাজনা নিয়ে মিছিল করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয়ে আসেন। দুপুর বেলা পুরো উপজেলা কার্য্যালয় প্রার্থী কর্মী সমর্থকদের ভীড় লেগে যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা নিয়ন্ত্রন করতে হিমশিম খেতে দেখা যায়। উপজেলা নির্বাচন অফিসের সামনেই মিছিল নিয়ে আসেন। এ সময় পুলিশ সদস্যরা মিছিল না করতে তাদের অনুরোধ জানাতে দেখা গেছে ।

এদিকে নির্বাচনকে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ করতে আইনশৃংখলা বাহীনির সাথে সমন্বয় করে সকল প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর । তিনি সাংবাদিকদের জানান আমরা আচরনবিধীর বিষয়ে তৎপর রয়েছি। তবে কোন কোন প্রার্থী আচরনবিধী না জেনে মিছিল নিয়ে এসেছেন।

 

এবারে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের দিন প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। প্রচার প্রচারনায় প্রার্থীদের মধ্যে আচরনবিধী কঠোর ভাবে নিয়ন্ত্রন করা হবে। এছাড়াও ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব এবং ভ্রাম্যমান নির্বাহি ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102