রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

কিয়েভ

রুশ হামলায় ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৫৫ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেনে চলতি বছর ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত সর্বাত্মক হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধে এ পর্যন্ত ১০ থেকে ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক।

শুক্রবার ইউক্রেনের এক সম্প্রচার মাধ্যমে কথা বলার সময় জেলেনস্কির উপদেষ্টা এ দাবি করেছেন। খবর বিবিসির।

জেলেনস্কির উপদেষ্টা বলেন, কিয়েভ নিহতের পরিসংখ্যান নিয়ে কথা বলছে। কমান্ডার ইন চিফ জেলেনস্কির দপ্তরের দ্বারা মূল্যায়ন করা হয়েছে। নিহতের সংখ্যা ১০ থেকে ১৩ হাজার।

পোডোলিয়াক বলেন, গত ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা শুরুর পর এক লাখ রুশ সেনা নিহত হয়েছেন। আরও এক থেকে দেড় লাখ সেনা আহত কিংবা নিখোঁজ হয়েছে বা যুদ্ধে গিয়ে ফিরতে পারেনি। কিয়েভের হতাহতের তথ্যের এমন দাবি নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত মাসে জ্যেষ্ঠ মার্কিন জেনারেল মার্ক মিলি জানিয়েছিলেন, গত ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে ১ লাখ রুশ এবং ১ লাখ ইউক্রেনীয় সেনা নিহত বা হতাহত হয়েছেন। যদিও এ বিষয়ে সুর্নিদিষ্ট তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।

এদিকে বুধবার ভার্চুয়ালি ভাষণে ইইউর কমিশনের প্রধান উরসুল ভন ডের লিয়েন বলেন, কমপক্ষে এক লাখ ইউক্রেনের সেনা নিহত হয়েছেন। যদিও পরে ইইউ কমিশনের একজন মুখপাত্র স্পষ্ট করে বলেন উরসুলার দেওয়া তথ্যে ভুল ছিল। তিনি যে তথ্য দিয়েছেন হতাহতের সংখ্যা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102