রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সেন্টার ফর এনআরবির বৈঠক

আহমাদুল কবির , মালয়েশিয়া
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

সেন্টার ফর এনআরবির একটি প্রতিনিধি দল বুধবার (৩০ নভেম্বর) জাকার্তায় ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী ড. জুলকিফলি হাসানের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে প্রতিনিধি দল জাকার্তার বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে ইন্দোনেশিয়ার উদ্যোগের আহ্বান জানান।

মন্ত্রী বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার বাণিজ্য সম্প্রসারণে তার গভীর আগ্রহ প্রকাশ করেন এবং আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

ukbdtv

এনআরবি চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যানের মধ্যে ছিলেন এবিএম মোস্তাক হোসেন ও ড. শামসী আলী।

সেকিল চৌধুরী তার বক্তব্যে মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে উভয় দেশের বাণিজ্য প্রতিনিধি দলের সফর অনুষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ চালু ভিসা জটিলতা নিরসন, বাংলাদেশি পণ্য আমদানি ও ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া ও এয়ারপোর্টে হয়রানি নিরসন বিষয়ে মন্ত্রীকে অনুরোধ জানান।

ukbdtv

মন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে তার দেশের এবং ব্যক্তিগতভাবে তার আগ্রহের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, সাউথ এশিয়ার দেশসমূহের মধ্যে বাংলাদেশ তাদের কাছে অগ্রাধিকার তালিকায় রয়েছে।

তিনি ইন্দোনেশিয়ার ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ সফরে সেন্টার ফর এনআরবির আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং আগামী বছরের প্রথমার্ধে বাংলাদেশ সফরের মধ্য দিয়ে সাউথ এশিয়া সফর শুরু করবেন বলে মতামত ব্যক্ত করেন ।

এ সময় মন্ত্রী তার দপ্তরের কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। পরে ইন্দোনেশিয়ার রফতানি উন্নয়ন পরিদপ্তরের তত্ত্বাবধানে এবং এনআরবি সেন্টারের উদ্যোগে ব্যবসায়ীদের একটি নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়।

ukbdtv

সভায় এনআরবি প্রতিনিধি দলের নেতারা, ইন্দোনেশিয়ায় অবস্থিত বাংলাদেশি ব্যবসায়ী এবং ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরা অংশ নেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শাজিবুর রহমান, ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন দপ্তরের মহাপরিচালক ও মন্ত্রীর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রীকে সেন্টার ফর এনআরবির একটি স্মারক উপহার দেওয়া হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102