রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

সচিবালয়ে ওবায়দুল কাদের

বিএনপি সহিংসতা করলে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির নেতাকর্মীরা সমাবেশ ঘিরে আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

বিএনপির কর্মকাণ্ডে ওবায়দুল কাদের সন্দেহ প্রকাশ করে বলেন, পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এত দৃঢ়তা কেন? এখানে তাদের কি কোনো বদ উদ্দেশ্য আছে? কোনো মতলবে কি তারা এটা চায়?

আ.লীগ নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে। বিএনপি সমাবেশ ঘিরে আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমুচিত জবাব দেবে।

বিএনপি কেন ১০ ডিসেম্বর বেছে নিয়েছে, এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কি জানে না বাংলাদেশের ইতিহাস? ১৯৭১ সালে ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়।

১০ ডিসেম্বর সিরাজ উদ্দিন হোসেন এবং সাংবাদিক সৈয়দ নাজমুল হক, এই দুজনকে পাক-হানাদার বাহিনী উঠিয়ে নিয়ে যায়। এ কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই বুদ্ধিজীবী হত্যার মতো নৃশংসতম ঘটনা বাংলাদেশে সংঘটিত হয়।

ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, সোহরাওয়ার্দী উদ্যানে কেন বিএনপি যেতে চায় না? সোহরাওয়ার্দী উদ্যানে পাক-হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। সোহরাওয়ার্দী উদ্যান ঐতিহাসিক স্থান। বিশাল জায়গা সেখানে। আওয়ামী লীগ সব সমাবেশ, জাতীয় সম্মেলন করে এখানে। তাহলে বিএনপি কেন তাদের পার্টি অফিসের সামনে, ছোট এলাকায়, যেখানে ৩৫ হাজার স্কয়ার ফিটের মতো জায়গা, সেখানে তাদের সমাবেশের জন্য বেছে নিলো?

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102