সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ডিআরইউ এর বার্ষিক সাধারণ সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

স্বাধীনতার ৫০ বছরের বেশি সময়েও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

স্বাধীনতার ৫০ বছরের বেশি সময়েও মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার এখনো বাস্তবায়ন করতে পারিনি। যে যেই যুক্তি দিক, সর্বশেষ কথা সেটা হয়নি। স্বাধীনতার জন্য ৩০ লাখ লোক শহীদ হয়েছেন। তাদের রক্তদান তখনই সফল হবে যখন আমরা সবার মৌলিক অধিকার সঠিকভাবে পূরণ করতে পারবো।

মঙ্গলবার (২৯ নভেম্বর) পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তবে আমি বিশ্বাস রাখি, মানুষের অধিকার একদিন নিশ্চিত হবেই। এ জাতীর বোধোদয় হবে না, সেটা নয়। আমাদের যে মৌলিক রাষ্ট্রীয় নীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রের মতো বিষয়গুলো ব্যস্তবায়নের মাধ্যমে সেটা হবে।

তিনি বলেন, দেশের মৌলিক বিষয়গুলো নিয়ে পৃথিরীর কোথাও কোনো বিতর্ক থাকে না। প্রতিটি সরকার সেটা ব্যস্তবায়ন করে। সেক্ষেত্রে বিভিন্ন দল-মতের ভিন্ন পন্থা থাকতে পারে। কিন্তু দেশ আমাদের, সেটার সমৃদ্ধি সবার কাম্য। তবে আমাদের মধ্যে নানা বিরোধ রয়েছে।

মোজাম্মেল হক বলেন, দেশে একটি বিষয় সরলীকরণ হয়ে গেছে যে বিরোধীদের কাজে সর্বক্ষেত্রে মতবিরোধ থাকবে। সেটা করলে যেকোনো দেশ, জাতি বা সমাজ স্থবির হয়ে যাবে। সমালোচনা থাকবে, তবে সেটা প্রতিহিংসার বশবর্তী হয়ে নয়। অন্যের ভালোটাকে ভালো বলতে হবে। শুধু দলীয় দৃষ্টিভঙ্গি বা ব্যক্তিগত ক্ষোভের কারণে বিরোধিতা বন্ধ করতে হবে।

তিনি বলেন, রাজনীতিতে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা নেই। বিরোধ আদর্শগত থাকতে পারে, কিন্তু আমরা বিপরীতমুখী মেরুতে থাকতে চাই। যাদের দেশের কর্ণধার মনে করি, তাদের মধ্যে ভ্রাতৃত্বের খুব অভাব।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি মুরসালিন নোমানী, রফিকুল ইসলাম আজাদ, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেনসহ বর্তমান সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাসিব, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ এবং অন্যান্য কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102