রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

কর্মী ছাঁটাই শুরু করছে গুগল

আইটি ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

ফেসবুক-টুইটারের পর এবার কর্মী ছাঁটাই শুরু করছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। আর্থিক মন্দার অজুহাতেই কর্মী ছাঁটাইয়ের পথ ধরেছে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। আশঙ্কা করা হচ্ছে, সংস্থাটির ছয় শতাংশ অর্থাৎ ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হতে পারে।

কর্মীদের পারফর্ম্যান্সের ওপর ভিত্তি করে এই ছাঁটাই অভিযান চালানো হচ্ছে। অর্থাৎ যেসব কর্মীর কাজের মান আশানুরূপ নয়, তাদের সংস্থা থেকে বিদায় জানানো হবে। তবে বিশ্বব্যাপী আর্থিক সংকটের কারণেই এই ছাঁটাই অভিযান চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংস্থাটির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে। খবর এনডিটিভির।

২০২৩ সালের শুরুতেই অর্থাৎ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ছাঁটাই শুরু হতে পারে। গুগল বা অ্যালফাবেটের পক্ষ থেকে এই ছাঁটাই অভিযান সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে সম্প্রতি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন।

নিউজ/ এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102