রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

সিরিয়ার রকেট হামলা

তুরস্কের তিন নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

সিরিয়ার ভেতর থেকে ছোঁড়া রকেটে তুরস্কের তিন নাগরিক নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে সিরিয়ার কুর্দি গেরিলা ওয়াইপিজি তুরস্কের সীমান্তবর্তী কারকামিস শহরে এই হামলা করেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী  সোমবার এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে এর মধ্যে একটি রকেট স্কুলে আঘাত হানে। এতে ৬ জন আহত হয়েছে যার মধ্যে দু জনের অবস্থা গুরুতর।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর তথ্য মতে- সিরিয়া থেকে ছোঁড়া রকেট দুটি বাড়ি এবং কারকামিস সীমান্ত পার হওয়া একটি ট্রাকের ওপর আঘাত হানে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়- স্কুলের জানালা দরজা ভেঙে চুরমার হয়ে গেছে এবং একটি ট্রাক আগুনে জ্বলছে।

এর আগে সোমবার তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলের কয়েকটি কুর্দি গেরিলা অবস্থানে বিমান হামলা চালায়। এর একদিন পর সিরিয়ার উত্তর অঞ্চল থেকে তুরস্কের ভেতরে এই রকেট হামলা চালানো হলো। তুরস্কের বিমান হামলায় সিরিয়ার ৩১ ব্যাক্তি নিহত হয়েছে।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102