রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নোরার অনুষ্ঠান বন্ধের নির্দেশ

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

বলিউডের জনপ্রিয় তারকা নোরা ফাতেহির স্টেজ শো বন্ধ করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার (১৫ নভেম্বর) এনবিআরের ভ্যাট বিভাগ থেকে ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকে এই নির্দেশনা দেয়া হয়েছে।

আগামী ১৮ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় স্টেজ শো হওয়ার কথা ছিল। ইতিমধ্যে ওই অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে।

কিন্তু ভ্যাট বিভাগের ওই চিঠিতে বলা হয়েছে, এই অনুষ্ঠানের অনুমতি নেয়া হয়নি। ভ্যাট কার্যালয়ে ঘোষণা দেয়া, ব্যাংক গ্যারান্টি জমা ও অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা আছে। কিন্তু আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশন এই অনুমোদন নেয়নি।

এছাড়া টিকিট বিক্রির ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হয় বলেও জানিয়েছে এনবিআর।

ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটকে দেওয়া এনবিআরের চিঠির শেষাংশে বলা হয়েছে, ভ্যাট আইন লঙ্ঘন করে এ-জাতীয় বাণিজ্যিক অনুষ্ঠানের আয়োজন যাতে করতে না পারে আয়োজকরা, সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এনবিআরের ভ্যাট বিভাগের সদস্য মইনুল খান বলেন, ভ্যাট আইন না মেনে এ ধরনের বাণিজ্যিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে টিকিট বিক্রিও শুরু হয়েছে। পুরো বিষয়টি আইনানুগ না হওয়ায় আমরা ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102