মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

দাজ্জালের ফেতনা থেকে বাঁচার দোয়া

ইসলাম ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

কেয়ামতের আগের সবচেয়ে ভয়ংকর ফেতনার নাম দাজ্জাল। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তাঁর উম্মাতকে এ ফেতনা থেকে নিরাপদ থাকতে দোয়া শিখিয়েছেন। দাজ্জালের ফেতনা থেকে বাঁচার দোয়া কী?
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে কোরআন মাজিদের সুরা শেখাতেন ঠিক তেমনিভাবে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য এ দোয়াটিও শেখাতেন। তাহলো-
اَللَّهُمَّ اِنِّي اَعُوْذُبِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْح الدَّجَّال
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আ’উজুবিকা মিন ফিতনাতি মাসিহুদ দাজ্জাল।’
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে অভিশপ্ত দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাই।’ (বুখারি ১৩৭৭)

এ দোয়াটি নামাজের শেষ তাশাহহুদেও পড়তে বলেছেন নবিজি। হাদিসে এসেছে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যখন শেষ (রাকাতের) তাশাহহুদ পড়া শেষ করে, তখন সে যেন ৪টি বিষয়ে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়; (বিষয় ৪টি হলো)-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
১. কবরের শাস্তি;
২. জাহান্নামের শাস্তি;
৩. জীবন ও মৃত্যুর পরীক্ষা এবং
৪. (ভণ্ড) ত্রাণকর্তা দাজ্জালের অনিষ্টতা থেকে।’ (মুসলিম ৫৮৮, আবু দাউদ)

আল্লাহ তাআলা সবাইকে দাজ্জালের ফেতনা এবং অনিষ্টতাসহ কবরের আজাব, জাহান্নামের শাস্তি ও জীবন-মরণের পরীক্ষা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102