সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

স্কুলের পাশেই বাঁশের সাঁকো ঝুঁকি নিয়ে পারাপার শিক্ষার্থী ও গ্রামবাসীর

পটুয়াখালী সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৬২ এই পর্যন্ত দেখেছেন

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন শিক্ষার্থী ও গ্রামবাসীরা। দীর্ঘদিন থেকে এলাকাবাসী সেখানে একটি সেতু নির্মাণের দাবী জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কৌখালী বাজার ও কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য গ্রামবাসী কয়েকবছর আগে একটি সাঁকো নির্মাণ করেন। ওই সাঁকো পারাপার হয়ে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা, মারিয়া ও জান্নাতুল জানায়, প্রতিদিন আমরা এই সাঁকো পার হয়ে স্কুলে যাওয়া আসা করি। সম্প্রতি এক শিক্ষার্থী সাঁকো পারাপারের সময় খালে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন বলেন, বিদ্যালয় ও বাজারে যাতায়াতের সুবিধার জন্য গ্রামবাসী সাঁকো নির্মাণ করেছেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা এই সাঁকো পারাপার হচ্ছে। চান মিয়া নামের এক প্রবীণ ব্যক্তি বলেন, এখানে একটি সেতু নির্মাণের দাবী দীর্ঘদিনের। আমরা একটি সেতু চাই।

বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, ওই সাঁকো দিয়ে কয়েকটি পরিবার আসা যাওয়া করে। পুরানো ব্রিজের লোহার বিম অ্যাঙেল দিয়ে একটি সেতু নির্মাণ করা হলে ওই পরিবারগুলো উপকৃত হবে।

এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, এলাকাটি পরিদর্শনের পর গুরুত্ব বিবেচনা করে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102