রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

সৌদির ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করতে পারবেন হজযাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৯৫ এই পর্যন্ত দেখেছেন
ছবি: সংগৃহীত

সৌদির ইমিগ্রেশন এখন থেকে  ঢাকায় সম্পন্ন করতে পারবেন বাংলাদেশি হজযাত্রীরা। এ লক্ষ্যে আজ রোববার ‘রুট টু মক্কা সার্ভিস’ নামে একটি চুক্তি সই হবে। এর ফলে বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা আরও সহজ ও ঝামেলামুক্ত হবে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। বাংলাদেশ সফরের জন্য তাকে ধন্যবাদ দেন।

পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদারে সমর্থনের জন্য সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্স এবং সৌদি আরবের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সৌদি উপমন্ত্রী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে শেখ হাসিনার সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সৌদি উপমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিন্ন পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় ড. এ কে আব্দুল মোমেন উল্লেখ করেন, বাংলাদেশ সরকার বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, শিক্ষা ও সংস্কৃতি, বিদ্যুৎ ও জ্বালানি, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার জন্য সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আগ্রহী সৌদি আরব

সৌদি উপমন্ত্রীকে তিনি বলেন, বাংলাদেশ সরকার ও জনগণ শিগগির সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানাতে অপেক্ষা করছে। পররাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন, রোববার উভয় পক্ষ নিরাপত্তা সহযোগিতা এবং রুট টু মক্কা সার্ভিস সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করবে। যা দুই দেশের মধ্যে সম্পর্ককে সুসংহত করবে।

মক্কা সার্ভিস চুক্তির ফলে হজযাত্রীরা সৌদি আরবে যাত্রার আগে ঢাকায় সেই দেশের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন। বাংলাদেশই প্রথম দেশ যার সঙ্গে সৌদি আরবের মধ্যে চমৎকার সম্পর্কের কথা বিবেচনা করে রুট টু মক্কা সার্ভিস চুক্তি করতে যাচ্ছে।

উল্লেখ্য, সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ শনিবার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102