সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ফরিদপুরে বিএনপি নেতাকর্মীরা মাঠেই জুমার নামাজ আদায় করলেন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশস্থল কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠেই জুমার নামাজ আদায় করলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা প্রায় দেড় হাজার নেতাকর্মী একসঙ্গে নামাজ আদায় করেন।

শুক্রবার দুপুরে এ নামাজে ইমামতি করেন কোমরপুর জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ। শরীয়তপুরের জাজিরা থেকে সমাবেশস্থলে আসা কলিম শেখ, রাজবাড়ীর নুরুল ইসলাম ফকির, ফরিদপুরের মধুখালীর আলী আহম্মেদ ও বোয়ালমারীর জহিরুল হক জহির বলেন, গত দুদিন ধরে আমরা সমাবেশস্থলে রাতদিন পার করছি। আজ মাঠেই জুমার নামাজ আদায় করেছি। বিভিন্ন জেলা থেকে আসা বড় বড় নেতাদের সঙ্গে নামাজ আদায় করতে পেরে মনের মধ্যে বেশ ভালো লাগছে।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা  বলেন, নেতাকর্মীরা উজ্জীবিত। পরিবহন ধর্মঘটকে মাথায় রেখে এরই মধ্যে রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মাঠে এসেছেন। মাঠে উপস্থিত প্রায় দেড় হাজার নেতাকর্মীদের নিয়ে আমরা জুমার নামাজ আদায় করেছি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102