সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ঘনিষ্ঠ সহযোগী ও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী স্যার গ্যাভিন উইলিয়ামসন মঙ্গলবার তার পদ থেকে পদত্যাগ করেছেন। সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ নিয়ে বিতর্কের মুখে দায়িত্বগ্রহণের ১৫ দিনেরও কম সময়ে পদত্যাগ করেছেন তিনি।

গত মাসে নিজের দল কনজারভেটিভ পার্টির এক এমপি’কে আপত্তিকর মেসেজ পাঠানো এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হয়রানি করেছেন বলে অভিযোগ উঠার পর সমালোচনার মুখে পড়েন তিনি।

টুইটারে উইলিয়ামসন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছে লেখা একটি চিঠি পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন তার ক্রিয়াকলাপ সরকারের কাজকে প্রভাবিত করছে বলে মনে করেন, তাই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

চিঠিতে উইলিয়ামসন বলেন, আপনি জানেন যে, আমি একজন সহকর্মীকে পাঠানো টেক্সট বার্তাগুলির বিষয়ে একটি চলমান অভিযোগের প্রক্রিয়া চলছে। আমি এই প্রক্রিয়াটি মেনে চলেছি এবং সেই বার্তাগুলির জন্য প্রাপকের কাছে ক্ষমা চেয়েছি। তারপর থেকে, আমার অতীত আচরণ সম্পর্কে অন্যান্য অভিযোগ করা হয়েছে। আমি এই দাবিগুলির বৈশিষ্ট্যকে খণ্ডন করি, তবে আমি স্বীকার করি যে এই সরকার ব্রিটিশ জনগণের জন্য যে ভাল কাজ করছে তার জন্য এগুলো একটি বিভ্রান্তি হয়ে উঠছে।

উইলিয়ামসনের চিঠির জবাবে ঋষি সুনাক জানিয়েছেন, তিনি গভীর দুঃখের সঙ্গে স্যার গ্যাভিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এসময় ব্যক্তিগত সমর্থন ও বিশ্বস্ততার জন্য এ কনজারভেটিভ নেতাকে ধন্যবাদ জানিয়েছেন সুনাক।

প্রথমবারের নির্বাচনী প্রচারণায় সুনাককে সহযোগিতা করেছিলেন গ্যাভিন। সুনাক তখন প্রধানমন্ত্রী না হতে পারলেও দ্বিতীয়বারের প্রচেষ্টায় সফল হন। তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।

উল্লেখ্য, এ নিয়ে তৃতীয়বারের মতো ব্রিটিশ সরকারের মন্ত্রী পদ থেকে সরে দাড়াতে হলো গ্যাভিন উইলিয়ামসনকে। ২০১৯ সালে থেরেসা মে‘র মন্ত্রীসভায় থাকাকালিন যুক্তরাজ্যের ফাইভ–জি নেটওয়ার্কে হুয়াওয়ের সম্ভাব্য সম্পৃক্ততার বিস্তারিত তথ্য ফাঁস হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী পদ থেকে বরখাস্ত হন তিনি। এরপর ২০১৯ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমলে শিক্ষামন্ত্রী পদে নিয়োগ পান উইলিয়ামসন। তবে ২০২১ সালে এ লেভেল পরীক্ষার ফল গড়মিলের জেরে পদত্যাগ করেন তিনি। সূত্র: বিবিসি

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102