রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

জনদুর্ভোগ ও জানমালের ক্ষতি হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে:

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপির সভা-সমাবেশকে কেন্দ্র করে জনদুর্ভোগ ও জানমালের ক্ষতি হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি বিভিন্ন জায়গায় সভা, মিছিল, মিটিং বিক্ষোভ করছে। শৃঙ্খলা মেনে তারা যদি সব কিছু করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই।কিন্তু কোথাও যদি কোনো জনদুর্ভোগ তৈরি করে, জনমানুষের চলাচলে বিঘ্ন ঘটে কিংবা জানমালের ক্ষতি হয়, তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এটা আমি আগেও বলে আসছি ৷

এর আগে মন্ত্রী কাকরাইলের ইনিস্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও গণপ্রকৌশল দিবসের অনুষ্ঠানে যোগ দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সমাবেশ প্রসঙ্গে বিএনপির নেতাকর্মীদের বক্তব্য তুলে ধরে আসাদুজ্জামান খান বলেন, ‘তারা নাকি লাখ লাখ লোক ঢাকায় আনবেন ১০ তারিখে। আমাদেরকে ঢাকা থেকে বের করে দেবেন। তারা নাকি নতুন কিছু চিন্তা করছেন।

তাদের অনেক রণকৌশল থাকতে পারে।এগুলো তারা করবেন। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট। কোনো ধরনের জনদুর্ভোগ, কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি হয়, যদি কোনো ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নিরাপত্তা বাহিনী তাদের কাজটি করবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102