রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

দিশেহারা আওয়ামী লীগ ভীতি সৃষ্টি করতে চাইছে: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: নজীরবিহীন দুঃশাসনের বিরুদ্ধে তৃণমূলে জনগণের যে উত্থান ঘটেছে তাতে দিশেহারা হয়ে আওয়ামী লীগ সরকার মানুষের মনে ভীতি সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এজন্যই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বেপরোয়াভাবে জুলুম-নির্যাতন চালানো শুরু করেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, বাসায় হানা, হয়রানির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

মির্জা ফখরুল বলেন, সরকার তাদের নিজেদের পতনের ধ্বণি শুনতে পাচ্ছে বলেই আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তারের হিড়িক শুরু করেছে। দেশে আইনের শাসনকে অদৃশ্য করে নেতাকর্মীদের জামিন বাতিলের মাধ্যমে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। স্বাধীন দেশে গণতন্ত্রকে কবরস্থ করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। মানুষ ভয়াবহ আতঙ্ক ও অস্বস্তির মধ্যে দিন যাপন করছে। কিন্তু জনগণের প্রবল প্রতিরোধের মুখে আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102