মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

জাতীয় যুবদিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন
ছাতক সংবাদদাতাঃ ছাতকে জাতীয় যুবদিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের করা হয় এক বর্নাঢ্য র্যালী।
র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস। প্রশিক্ষন প্রাপ্ত যুবকদের বক্তব্য রাখেন, ছাদিকুর রহমান ছাদিক, মাওলানা হাবিবুর রহমান, ইমাম হোসেন, হাসিনা খান, হোসনা আক্তার, সাহিদ আলী প্রমূখ।
এসময় মহিলাদের সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। সভা শেষে প্রশিক্ষিত যুবক কয়েছ আহমদ, মাহবুবুর রহমান পাবেল ও হোসনা আক্তারকে ঋনের চেক, মাহফুজা আক্তার মুক্তা, শিল্পী রানী দাস, পম্পা রানী দাস ও আয়শা বেগম রানুকে প্রশিক্ষনের সনদ ও সফল যুবকর্মী রাসেল মিয়া ও রূপতেরা বেগমের হাতে সনদ তুলে দেয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102