রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

যুগ্মসচিব পদে ১৭৫ কর্মকর্তার পদোন্নতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিবেদক: প্রশাসনে আরও একটি বড় পদোন্নতি দিয়েছে সরকার। এবার যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে ১৭৫ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে।আগের দিন সিনিয়র সহকারী সচিব পদের ২৫৯ জন কর্মকর্তাকে উপসচিব করা হয়।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যাদের মধ্যে ১০ জন বিদেশের বিভিন্ন দূতাবাস বা হাইকমিশনে কর্মরত রয়েছেন। আর ১৬৫ জন দেশে বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন।

নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিয়ে এখন সরকারের মোট যুগ্ম সচিবের সংখ্যা ৮৮৮। প্রশাসনে যুগ্ম সচিবের নিয়মিত পদ আছে ৫০২টি।আর গতকাল (মঙ্গলবার) নতুন ২৫৯ কর্মকর্তাকে নিয়ে সরকারের উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৩ জন।

যুগ্ম সচিব পদেও এবার নতুন করে ২১তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিবেচনা করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিয়মানুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তাদের ই-মেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। এরপর পদায়ন করে নতুন আদেশ জারি করা হবে বলে জানানো হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102